বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

হরি মন্দির ও কালি মন্দিরে প্রতিমা ভাঙচুর, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

বিশেষ সংবাদ

ফরিদপুরের ভাঙ্গা বাজারের হরি মন্দির ও কালি মন্দিরে নির্মানধীন প্রতিমা ভাংচুরের ঘটনায় সন্দেহভাজন হিসেবে সঞ্জিত বিশ্বাস (৪৫) নামের এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন ফরিদপুর জেলা পুলিশ। গ্রেপ্তারকৃত সঞ্জিত বিশ্বাস ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার নিশি কান্ত বিশ্বাসের ছেলে বলে জানা যায়।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ‘শনিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা বাজারস্থ হরি মন্দির ও কালি মন্দিরে নির্মিতব্য প্রতিমা কে বা কারা ভাঙচুর করেছে। এমন সংবাদের ভিত্তিতে রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরবর্তীতে পুলিশ সুপার (এসপি) মো: আব্দুল জলিল ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি দেখেন হরি মন্দিরের নির্মানধীন প্রতিমা ভেঙে ফেলা হয়েছে। এসময় ঘটনাস্থলে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে পুলিশ সুপার আব্দুল জলিল প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।’

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ‘ঘটনার বিষয়ে তদন্তকালে কালি মন্দিরের সামনে পরিত্যক্ত একটি খাটের উপর শুয়ে থাকা অবস্থায় একজন ও খাটের পাশে মাটিতে
অন্য আরেকজন ব্যক্তিকে দেখতে পান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে একজনকে (বৃদ্ধ ব্যক্তি) স্থানীয় লোকজন পরিচিত বলে সনাক্ত করেন।

অপর ব্যক্তিকে নাম-পরিচয় জানতে তাকে জিজ্ঞাসা করা হলে সে নাম-পরিচয় না জানাতে চাইলে তার উপর সন্দেহ হয়। পরে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের সময় একবার বাংলা এবং একবার হিন্দি ভাষায় কথা বলেন, পরে তার নাম সঞ্জিত বিশ্বাস (৪৫), পিতার নাম নিশি কান্ত বিশ্বাস, সাং-নদীয়া এবং ভারতীয় নাগরিক বলে জানান।’

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জানিয়েছেন, গ্রেপ্তারকৃত সঞ্জিত বিশ্বাসের নামে ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরে তাকে ১৫১ ধারা মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনা সংক্রান্তে তদন্ত অব্যাহত আছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন ডিএমপি কমিশনার

ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী তার পদ থেকে অব্যাহতির আবেদন করেছেন। প্রশাসনের শীর্ষ পর্যায়ে চলমান...

শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যদি শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি আদায় করে, তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে—এমন সতর্কবার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল...

‎বগুড়ায় ধানক্ষেত থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

‎বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার একটি ধানক্ষেত থেকে মোজাম উদ্দিন শাহ (৫৫) নামের এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে জিয়ানগর ইউনিয়নের বড়িয়া...

দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন ডিএমপি কমিশনার

ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী তার পদ থেকে অব্যাহতির...

শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যদি শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি আদায় করে, তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে—এমন সতর্কবার্তা...

‎বগুড়ায় ধানক্ষেত থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

‎বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার একটি ধানক্ষেত থেকে মোজাম উদ্দিন শাহ (৫৫) নামের এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার...

বগুড়ায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ব্যাংক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু

বগুড়া শহরে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ব্যাংক কর্মকর্তা সামছুল হোসেন শুভর মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন উঠেছে।স্বজনদের অভিযোগ, চিকিৎসার...

মাদকবিরোধী অভিযানে কারবারির কামড়ে এসআই আহত

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযান চলাকালে এক মাদক কারবারির...

৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে হাজার হাজার আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

২০২৪ সালের ৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে দায়ের করা...