অপহরণের ৭২ ঘন্টা পর কলাবাগানে মিলল শিশুর অর্ধগলিত মরদেহ

বিশেষ সংবাদ

গাজীপুরের কোনাবাড়ীতে অপহরণের ৭২ ঘন্টা পর বাড়ির পাশের কলাবাগান থেকে মো: তামিম নামে ৬ বছরের এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করছে পুলিশ। বুধবার (১০ জুলাই) দুপুরে কোনাবাড়ীর আমবাগ এলাকা থেকে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়েছে।

নিহত শিশু তামিম ময়মনসিংহের ফুলপুর থানার মাটিজাপুর গ্রামের মো: নাজমুলের ছেলে। নিহতের বাবা কোনাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থেকে ব্যবসা করেন।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (০৭ জুলাই) বিকেলে বাড়ির পাশ থেকে নিখোঁজ হয় শিশু তামিম। পরে এলাকার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তামিমকে না পেয়ে ওই দিন থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন স্বজনরা।

নিখোঁজের ১ দিন পর অপরিচিত একটি নম্বর থেকে ফোন আসলে ‘তামিমকে জীবিত ফেরত চাইলে ১০ লক্ষ টাকা লাগবে’ এমনটা দাবি করা হয়। পরে তামিমের বাবা অপহরণকারীদের মুক্তি পণের ১০ লক্ষ টাকা সঙ্গে নিয়ে তাদের দেওয়া তথ্য মতে ময়মনসিংহের বিভিন্ন স্থানে যান। কিন্তু পরে অপহরণকারীদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

বুধবার দুপুরে বাড়ির পাশের কলাবাগানের মধ্যে তামিমের অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

অপহরণের ৭২ ঘন্টা পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধারের বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো: কামরুজ্জামান লিটন জানিয়েছেন, সিসিটিভির একাধিক ফুটেজে ঘটনার দিন বিকেলে শিশু তামিমকে বাড়ির পাশ দেখা যায়। এর কিছু সময় পর তাকে খোঁজাখুঁজি করে আর পাওয়া যায়নি। এ ব্যাপারে স্বজনরা থানায় জিডি করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পরে ভিকটিমের বাবার মোবাইল ফোনে ১০ লক্ষ টাকা দাবি করা হয়। পরে বাড়ির পার্শ্ববর্তী কলাবাগান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে জিডি মূলে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সাতটি জেলায় এসব...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে। বিষয়টি সামনে আসে যখন ওই শিশুটি...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে।...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫...

নারীদের শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল...

বগুড়ায় ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল যুবকের

‎বগুড়ার গাবতলীতে জমি থেকে ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে সুমন...

এনসিপির ঢাকা মহানগরের আহ্বায়ক হলেন ইসহাক সরকার

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসহাক সরকারকে আহ্বায়ক করে ঢাকা...