মাকে ধর্ষণ ও হত্যার পর নদে ফেলে দেওয়া সেই শিশুর লাশ উদ্ধার

মাদারীপুরের শিবচরে মাকে ধর্ষণ ও হত্যার পাঁচ দিন পর আড়িয়াল খাঁ নদ থেকে এক বছর বয়সী শিশু আবিরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলার নিলখী ইউনিয়নের আ. মান্নান হাজীর মোড় সংলগ্ন মাদরাসা ঘাট এলাকায় আড়িয়াল খাঁ নদে ভাসমান অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়।
এর আগে গ্রেপ্তার হওয়া মামলার প্রধান আসামি ফারুক মোল্লা পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছিলেন যে, তিনি শিশুটিকে আড়িয়াল খাঁ ব্রিজ থেকে নদে ফেলে দিয়েছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে নদে একটি শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে শিবচর থানা ও নৌ-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে তা উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য লাশটি মাদারীপুর সদর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে, গত ১৯ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের বাখরেরকান্দি গ্রামের একটি ঝোপ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। পরে জানা যায়, নিহতের নাম শম্পা খাতুন (২৮)। তিনি নাটোরের লালপুর উপজেলার বেরিলাবাড়ি এলাকার সামরুল ইসলামের মেয়ে। প্রায় তিন বছর আগে মাদারীপুরের রাজৈর উপজেলার শাহাবুদ্দিন হাওলাদারের সাথে তার বিয়ে হয়েছিল। আবির তাদেরই এক বছর বয়সী সন্তান।
নিহতের বাবা ও মামলার বাদী সামরুল ইসলাম জানান, ১৯ আগস্ট বিকেলে গ্রাম পুলিশের মাধ্যমে তিনি মেয়ের মৃত্যুর খবর পান এবং একই সাথে জানতে পারেন তার নাতি আবির নিখোঁজ রয়েছে। এ ঘটনায় ২০ আগস্ট শিবচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন তিনি।
মামলা দায়েরের পর মাদারীপুরের পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশ ও র্যাবের যৌথ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শিবচর ও রাজৈর এলাকা থেকে সন্দেহভাজন আসামি ফারুক মোল্লাকে গ্রেপ্তার করে। ফারুক খুলনার তেরখাদা উপজেলার জয়সোমা গ্রামের রতন মোল্লার ছেলে। তিনি শিবচরের বাখরেরকান্দি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর ফারুকের হেফাজত থেকে নিহত শম্পার স্বর্ণের নাকপিন, রুপার চেইন এবং তার বাসার চুলা থেকে পোড়া ওড়না ও জুতা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক শম্পা খাতুনকে ধর্ষণ ও হত্যার পর শিশু আবিরকে নদে ফেলে দেওয়ার কথা স্বীকার করেন। তার স্বীকারোক্তির ভিত্তিতেই নদে তল্লাশি চালানো হচ্ছিল এবং ঘটনার পাঁচ দিন পর সোমবার সকালে শিশুটির লাশ উদ্ধার করা হলো।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে শিক্ষকদের মারামারির ঘটনায় কমেছে শিক্ষার্থীর উপস্থিতি

শেরপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড প্রতিরোধে মহড়া অনুষ্ঠিত

নওগাঁর শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে চলছে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি

এলজিইডি ভবন থেকে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেফতার

মাদারীপুরে ৬৪ হাজার টাকা ও খেলনা নিয়ে ঘরছাড়া শিশু উদ্ধার

মাদারীপুরে প্রেমিকাকে ভিডিও কলে রেখে চিকিৎসকের আত্মহত্যা

মাদারীপুরে নার্সকে হোটেলে নিয়ে ধর্ষণ, ক্লিনিক মালিক গ্রেফতার

কালকিনিতে বোমা হামলায় আহত বিএনপিকর্মীর মৃত্যু

মাদারীপুরে তিন নারী ছিনতাইকারী আটক

