কালকিনিতে বোমা হামলায় আহত বিএনপিকর্মীর মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে বোমা হামলায় গুরুতর আহত বিএনপিকর্মী মো: সুজন সরদার (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (১৫ নভেম্বর) রাতে ঢামেক হাসপাতালে মারা যান তিনি।
নিহত সুজন সরদার মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল এলাকার মিজানুর রহমান সরদারের ছেলে। তিনি বিএনপির একজন কর্মী ছিলেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা ফাসিয়াতলা বাজার এলাকায় বিএনপির উদ্যোগে জিয়া মঞ্চে একটি প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। ওই সভায় যোগদানের জন্য কালকিনি শহর থেকে বিএনপিসহ অঙ্গ সংগঠনের ২/৩০০ নেতাকর্মী মোটরসাইকেলযোগে রওনা দেন। ওই তারা উপজেলার খালেকেরহাট নামকস্থানে পৌঁছালে হঠাৎ তাদের ওপর অতর্কিত বোমা করা হামলা হয়। এতে বিএনপিকর্মী সুজন সরদার, শামীম বেপারীসহ ৫ জন আহত হন। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সুজনের অবস্থা আশঙ্কজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে মারা যান তিনি।

কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: ফজলুল হক বেপারী জানান, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিএনপি একটি প্রস্তুতিমূলক সভায় যাওয়ার সময় স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো: সিরাজুল হক সরদারের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন সন্ত্রসী আমাদের দলীয় নেতাকর্মীর ওপর বোমা হামলা চালায়। এ ঘটনায় আমাদের ৫ থেকে ৭ জন নেতাকর্মী আহত হন। পরে গুরুতর আহত সুজন সরদার চিকিৎসাধীন অবস্থায় ঢামেক হাসপাতালে মারা যান। আমরা এই ঘটনার বিচারের দাবি জানাই।
কালকিনিতে বোমা হামলায় আহত বিএনপিকর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ হুমায়ুন কবীর জানান, সংবাদ পেরেছি আহত সুজন সরদার ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় ইতোমধ্যে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ওই এলাকা থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহতের ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

