মেঘনা নদীতে ট্রলার ডুবে মা-মেয়ের মৃত্যু, বরসহ নিখোঁজ ৩

শরীয়তপুরের গোসাইরহাটে মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (০২ আগস্ট) বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলার কোদালপুর ইউনিয়নের মাঝেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত আরো তিন জন নিখোঁজ রয়েছেন।
টলার ডুবিতে নিহতরা হলেন, ঢাকার ধোলাইখাল এলাকার মো: শাজাহান বেপারীর স্ত্রী সাহানা বেগম (৪৫) ও তার মেয়ে জলি আক্তার (২৮)। এছাড়া এ ঘটনায় নিখোঁজ রয়েছেন শাহাজান বেপারীর ২ ছেলে মো: শান্ত (২৬) ও মো: শাওন (১৮) এবং ভুলু বেপারীর ছেলে মো: হৃদয় (২৪)।
স্থানীয় ও বেঁচে ফেরা যাত্রীদের থেকে জানা গেছে, পুরান ঢাকার ধোলাইখাল এলাকার মো: শাজাহান বেপারীর ছেলে মো: শান্তর বিয়ের কথা চলছিলো গোসাইরহাট মাঝেরচর এলাকার মো: দেলোয়ার হাওলাদারের মেয়ে আয়রিনের সঙ্গে।

শুক্রবার সকালে বিয়ের কথা পাকাপাকি করতে গোসাইরহাট উপজেলায় আসেন শান্ত, তার পরিবার ও প্রতিবেশীসহ ৮ জন। বেল সাড়ে ১০ টার দিকে তারা কোদালপুর লঞ্চঘাট থেকে ট্রলারযোগে মোট ১১ জন কনের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় মাঝ নদীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তাদের বহনকারী ট্রলারটি ডুবে যায়।
পরে আশপাশে থাকা জেলেরা নৌকা নিয়ে গিয়ে ৮ জনকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানকার চিকিৎসক উদ্ধার হওয়া সাহানা আক্তার ও তার মেয়ে জলি আক্তারকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় ছেলে শান্তসহ এখনো ৩ জন নিখোঁজ রয়েছেন ।
এ বিষয়ে গোসাইরহাট উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো: আব্দুল হাকিম খান জানান, মেঘনা নদীতে ট্রলার ডুকি খবর পেয়ে মাদারীপুর থেকে ২ জন ডুবুরি এনে দ্রুত উদ্ধার কাজ শুরু করি।
এখনো নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি। নদীর অতিরিক্ত স্রোত ও বৃষ্টিপাতে কারণে উদ্ধার কাজে কিছুটা সমস্যা হচ্ছে। নিখোঁজদের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলবে।
এ বিষয়ে গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) পুষ্পেন দেবনাথ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া ৮ জনের মধ্যে ২ জন জনকে মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসক। নিখোঁজদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

