আশুলিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শ্রমিকের মৃত্যু, ব্যাপক সংঘর্ষ

বিশেষ সংবাদ

বকেয়া বেতন পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে আশুলিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় মো: কাউসার নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

এতে আহত হয়েছেন প্রায় অর্ধ শতাধিক শ্রমিক। ক্ষুব্ধ শ্রমিকরা একজোট হয়ে র‍্যাব, সেনাবাহিনী ও পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। আহত শ্রমিকদের মধ্যে গুলিবিদ্ধ ৫ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ২ গুলিবিদ্ধ শ্রমিকের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছেন নয়ন ও মো: রাসেল। আহতরা সকলেই আশুলিয়ার ‘ন্যাচারাল গার্মেন্ট’ এর শ্রমিক বলে জানা গেছে। এ ঘটনার পর গোটা শিল্পাঞ্চলে থম-থমে পরিস্থিতি বিরাজ করছে।

গত ০৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবে রক্তক্ষয়ী অধ্যায়ের মাধ্যমে শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের পর শৃঙ্খলা বাহিনীর গুলিতে শিল্পাঞ্চলে শ্রমিক হতাহতের ঘটনা এটাই প্রথম।

এদিকে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে সড়কে সৃষ্টি হয় কয়েক কিলোমিটারের দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন সব যাত্রীরা। শিল্প পুলিশ আশুলিয়া জোনের পুলিশ সুপার‌ (এসপি) মোহাম্মদ সারওয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জনা গেছ, সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বার্ডস গ্রুপের সব শ্রমিকরা। গত ২৮ আগস্ট বুধবার) থেকে আশুলিয়ার বুড়িবাজার এলাকার ‘বার্ডস গ্রুপ’ বন্ধ ঘোষণা করেন মালিকপক্ষ।

সোমবার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করার কথা থাকলেও মালিকপক্ষ তা করেনি। এরই প্রতিবাদে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কারখানার শ্রমিকরা। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা পোশাক শ্রমিকদের বুঝিয়ে সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করলে যানবাহন চলাচল পরিস্থিতি স্বাভাবিক হয়।

এদিকে সোমবার শিল্পাঞ্চল আশুলিয়ায় অধিকাংশ তৈরি পোশাক কারখানা খোলা দেখা যায়। এরমধ্যে শ্রম আইনের ১৩(১) ধারায় ১১টি ও সাধারণ ছুটির কারনে সাতটিসহ মোট ১৮টি কারখানা বন্ধ আছে।

শিল্প পুলিশ জানিয়েছে, সব ধরনের সহিংসতা এড়ানোর জন্য শিল্পাঞ্চল ঘিরে রয়েছে যৌথবাহিনীর সমন্বয়ে পুলিশ, বিজিবি, আর্ম পুলিশ, শিল্প পুলিশ ও সেনা সদস্যদের তৎপরতা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে পরিত্যক্ত কুয়া থেকে ১৫ দিন পর শিয়ালের বাচ্চা উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় একটি পরিত্যক্ত গভীর কুয়ায় দীর্ঘ ১৫ দিন ধরে আটকে থাকা দুটি শিয়ালের বাচ্চাকে জীবিত উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন পরিবেশ প্রতিরক্ষা সংস্থা।রবিবার...

‘মাননীয় আদালত, আমি বরখাস্ত নই অবসরপ্রাপ্ত’: ট্রাইব্যুনালে জিয়াউল আহসান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানিতে নিজের পরিচয় নিয়ে আপত্তি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। মামলার নথিতে তাকে ‘বরখাস্ত’...

আগামীকাল বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন সিটি করপোরেশন

আগামীকাল নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়া সিটি করপোরেশন উদ্বোধনসহ একাধিক সরকারি কর্মসূচিতে অংশ নেবেন তিনি।রোববার (১৯ এপ্রিল) প্রকাশিত প্রধানমন্ত্রীর সফরসূচিতে এ...

শেরপুরে পরিত্যক্ত কুয়া থেকে ১৫ দিন পর শিয়ালের বাচ্চা উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় একটি পরিত্যক্ত গভীর কুয়ায় দীর্ঘ ১৫ দিন ধরে আটকে থাকা দুটি শিয়ালের বাচ্চাকে জীবিত উদ্ধার...

‘মাননীয় আদালত, আমি বরখাস্ত নই অবসরপ্রাপ্ত’: ট্রাইব্যুনালে জিয়াউল আহসান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানিতে নিজের পরিচয় নিয়ে আপত্তি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.)...

আগামীকাল বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন সিটি করপোরেশন

আগামীকাল নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়া সিটি করপোরেশন উদ্বোধনসহ একাধিক সরকারি কর্মসূচিতে অংশ নেবেন তিনি।রোববার...

অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবেন: নাহিদ ইসলাম

রাজনৈতিক অতীত নয়, বর্তমান আদর্শ ও গ্রহণযোগ্যতাকেই গুরুত্ব দিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—এমনটাই জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।...

টাঙ্গাইলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার

টাঙ্গাইলের ভূঞাপুরে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে...

ডিজেল সংকটে স্থবির পণ্য পরিবহন, শেরপুরে মহাসড়কে শত শত ট্রাকের জট

বগুড়ার শেরপুর উপজেলায় ফিলিং স্টেশনগুলোতে তীব্র ডিজেল সংকট দেখা...