জামালপুরে চরম দুর্ভোগে বানভাসিরা, নেই সুপেয় পানি

বিশেষ সংবাদ

জামালপুরে চরম দুর্ভোগে রয়েছে বানভাসি মানুষ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং ভারি বর্ষণে জামালপুরে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। জেলার সবগুলো নদ-নদীতে পানি বেড়েই চলেছে। নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার ৯৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার ৬ উপজেলায় বন্যায় দেড় লখেরও বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

একটানা ৪ দিন যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় লোকালয়ে পানি ঢুকে পানিবন্দি হয়ে পড়েছে নতুন নতুন এলাকা এবং নদী তীরবর্তী ও দুর্গম চরাঞ্চলের মানুষজন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। ভীষণ সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও গো-খাদ্যের।

- Advertisement -

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে গত ২ দিনের তুলনায় পানি একটু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।

জামালপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বন্যায় জামালপুরে চরম দুর্ভোগে পড়েছেন যমুনা নদীর দুর্গম চরাঞ্চলের মানুষজন। বাড়ি-ঘরে পানি উঠায় অনেকই আশ্রয় নিয়েছেন বিভিন্ন স্কুল এবং উঁচু স্থানে। বিভিন্ন সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে।

- Advertisement -

দেওয়ানগঞ্জের গুজিমারি গ্রামের মো: জুয়েল জানান, বাড়ি-ঘরে পানি উঠার কারণে রেলস্টেশনে গরু-ছাগল নিয়ে আশ্রয় নিয়েছি। অনেক অসুবিধায় রয়েছি। নিজেদের খাবার নেই, গরু-ছাগলেরও খাবার নেই। কি যে করি ভীষণ চিন্তায় পড়ে গেছি।

৭০ বছরের চান মিয়া জানান, ঘরের মধ্যে কোমর পানি। কোথাও থাকার জায়গা নেই। কি করবো, কেউ তো কোনও কিছু দেয় না। খোঁজ-খবরও নেয় না। প্রায় ৩ বছর ধরে পড়ে আছি রেল লাইনে।

- Advertisement -

এছাড়া জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ উপজেলাসহ ৬টি উপজেলার মোট ৪২টি ইউনিয়নের দেড় লাখেরও বেশি মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছেন। বন্যার পানিতে তলিয়ে যাওয়া ১২৫টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। অপরদিকে বন্যা কবলিত এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০০ মেট্রিকটন চাউল ও সাড়ে ৩ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো: আলমগীর হোসেন জানিয়েছেন, বন্যা কবলিত এলাকাগুলোর জন্য ১৯০ মেট্রিক টন চাল এবং ১ হাজার ৩০০ প্যাকেট শুকনা খাবার বরাদ্দ দেয়া হয়েছে। ইতিমধ্যে ৪৫ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। বন্যার্তদের জন্য পর্যাপ্ত পরিমাণে ত্রাণ রয়েছে। যেকোনো এলাকায় বন্যা ও ভাঙনের খবর পাওয়া মাত্রই সেখানে দ্রুত ত্রাণ সরবরাহ করা হচ্ছে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

রাজশাহীতে মানসনদহীন লাইভ বেকারীকে জরিমানা

রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র গুণগত মানসনদ ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় ‘পিওর লাইভ ফুড বেকারী এন্ড পেস্ট্রি’কে ১২ হাজার টাকা জরিমানা...

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তরুণ মাফল বিদেশে গিয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে চেয়েছিলেন। সেই লক্ষ্য নিয়েই প্রায় দেড় মাস আগে রাশিয়ার উদ্দেশে দেশ ছাড়েন...

ধুনটে সহিংসতার মামলায় ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী বহরে হামলার ঘটনায় করা মামলায় ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত...

রাজশাহীতে মানসনদহীন লাইভ বেকারীকে জরিমানা

রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র গুণগত মানসনদ ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় ‘পিওর লাইভ ফুড বেকারী...

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তরুণ মাফল বিদেশে গিয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে চেয়েছিলেন। সেই লক্ষ্য নিয়েই প্রায় দেড়...

ধুনটে সহিংসতার মামলায় ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী বহরে হামলার ঘটনায় করা মামলায় ছাত্রলীগের...

বগুড়ায় সনদ ছাড়া পণ্য উৎপাদনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআই মানসনদ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার...

শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি...

সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে সাবেক পুলিশ সদস্যের বিরুদ্ধে স্মারকলিপি

বগুড়ার শেরপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক ও ভিত্তিহীন...