শেরপুরে ২৫০ বছরের পুরোনো শিতলীতলা কালী মন্দিরের সংস্কার কাজ শুরু

বগুড়ার শেরপুর পৌর শহরের করতোয়া নদীর তীরে অবস্থিত শীতলীতলা কালী মন্দিরের সংস্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মন্দিরটি অন্তত ২৫০ বছরের পুরোনো। সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের আর্থিক সহযোগিতায় এই মন্দিরের সংস্কার কার্যক্রম শুরু করা হয়।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেলা ১২টায় শহরের উত্তর সাহাপাড়া এলাকার পুরোনো এই মন্দিরের সীমানা প্রাচীর নির্মাণ কার্যক্রমের মধ্য দিয়ে উদ্বোধন করেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র ও শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু এবং উপজেলার কুসুম্বী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম পান্না।
নির্মাণকাজের উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন শেরপুর পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোবিন্দ কুমার বাগচী, ব্যবসায়ী সান্তনু সান্যাল, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাপস মালাকার, শেরপুর পৌর বিএনপির সহসভাপতি আব্দুর রাজ্জাক চান, শহরের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, রনি শেখ প্রমুখ।

পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত ২৫০ বছরের পুরোনো এই মন্দিরটি তৎকালীন স্থানীয় জমিদার প্রতিষ্ঠা করেন। দীর্ঘদিন পর মন্দিরটির উন্নয়ন ও সংস্কার কার্যক্রম শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোবিন্দ কুমার বাগচী।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধন

শেরপুরে বার্মিজ চাকু ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শেরপুরে হত্যা রহস্য উদ্ঘাটনে ডিআইজির পুরস্কার

উন্নয়ন হতে হবে শতভাগ দুর্নীতিমুক্ত: শেরপুরে জি এম সিরাজ

শেরপুরে বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

শেরপুরে বিএনপি অফিস ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

বিনা পারিশ্রমিকে ছয় দশক ধরে মানবসেবায় সফুরা

শেরপুরে কুকুরের কামড়ে নারী-শিশুসহ অর্ধশতাধিক আহত, আতঙ্কে এলাকাবাসী

শেরপুরে ইয়াবা-মদসহ দুই ভাই গ্রেপ্তার

