শেরপুরে যুবলীগ নেতা মনির গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে যুবলীগ নেতা মো. মাহফুজুর রহমান মনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার সালফা এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, ২০২৩ সালের ১৫ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুর বাসস্ট্যান্ডের খেজুরতলা এলাকায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
অভিযোগ রয়েছে, ওই মিছিলে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা হামলা চালান, ককটেল বিস্ফোরণ ঘটান এবং বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়ে প্রায় এক লাখ টাকার ক্ষতি সাধন করেন।

এই ঘটনার প্রেক্ষিতে ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তে যুবলীগ নেতা মাহফুজুর রহমান মনিরের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার দাবি করেছে পুলিশ।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে কোর্টে হাজির করা হবে এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী জেলহাজতে পাঠানো হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড

শেরপুরে প্রকাশ্যেই চলছে মাদকের লেনদেন

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

শেরপুরে ৩৬তম শ্রী শ্রী রাধা-কৃষ্ণের ৮ দিনব্যাপী যজ্ঞানুষ্ঠান শুরু

শেরপুরে হামলা-চাঁদা দাবির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

চিকিৎসার অভাবে মৃত্যু বাড়ছে, অচল ১৪ কোটির ট্রমা সেন্টার

শেরপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও মামলা

শেরপুরে সাউদিয়া ও শম্পাসহ ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

বগুড়া জেলার সেরা তদন্ত কর্মকর্তা শেরপুর থানার জয়নুল আবেদীন

