শেরপুরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার

বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নে বিএনপির সাধারণ সম্পাদক লিটন আজম (৪০) এর বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শনিবার শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত লিটন আজম ঝাঁজর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে এবং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামীর (মো: রাজ্জাক) সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে লিটন প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করতেন। একপর্যায়ে তিনি গৃহবধূকে অনৈতিক প্রস্তাব দিতে থাকেন। এতে সাড়া না পেয়ে গত ২১ আগস্ট রাতে স্বামীর অনুপস্থিতির সুযোগে তিনি বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা চালান। গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে লিটন পালিয়ে যান।

অভিযুক্ত লিটন আজম অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে জমিজমা বিরোধের কারণে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। এ বিষয়ে তিনি সংবাদ সম্মেলন করবেন বলেও জানান।
তবে খামারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি কায়কোবাদ হোসেন জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উপজেলা বিএনপির নির্দেশে লিটন আজমকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, “অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে অটোভ্যানে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

শেরপুরে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

শেরপুরে আমনের ভালো ফলনেও ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় কৃষক

শেরপুরে পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধন

শেরপুরে বার্মিজ চাকু ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শেরপুরে হত্যা রহস্য উদ্ঘাটনে ডিআইজির পুরস্কার

উন্নয়ন হতে হবে শতভাগ দুর্নীতিমুক্ত: শেরপুরে জি এম সিরাজ

শেরপুরে বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

শেরপুরে বিএনপি অফিস ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

