দেশনেত্রীর বিদায়ে শেরপুর উপজেলা প্রেসক্লাবের শোকসভা ও প্রার্থনা

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় শেরপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় শেরপুর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এই শোক সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি অবিস্মরণীয় ও গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম। একজন নারী হিসেবে তিনি সফলভাবে রাষ্ট্র পরিচালনা কওে দেশের ইতিহাসে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের ত্যাগ ও আপসহীন নেতৃত্ব চিরকাল দেশবাসীর মনে অম্লান হয়ে থাকবে।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুভ কুন্ডু’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক বাধন কর্মকার কৃষ্ণ, সাংগঠনিক সম্পাদক সৌরভ অধিকারী শুভ, অর্থ সম্পাদক বাদশা আলম, সাহিত্য-সাংস্কৃতিক ও প্রচার সম্পাদক ইফতেখার আলম ফরহাদ এবং দপ্তর সম্পাদক বিমান কুমার মৈত্রেয়।

এছাড়াও কার্যনির্বাহী কমিটির সদস্য শফিকুল ইসলাম শরীফ, সাখাওয়াত হোসেন জুম্মা, সদস্য রাশেদুল হক, সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম, মোজাফ্ফর আলীসহ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।স্মরণ সভা শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়। দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের সদস্য নজরুল ইসলাম।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধন

শেরপুরে বার্মিজ চাকু ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শেরপুরে হত্যা রহস্য উদ্ঘাটনে ডিআইজির পুরস্কার

উন্নয়ন হতে হবে শতভাগ দুর্নীতিমুক্ত: শেরপুরে জি এম সিরাজ

শেরপুরে বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

শেরপুরে বিএনপি অফিস ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

বিনা পারিশ্রমিকে ছয় দশক ধরে মানবসেবায় সফুরা

শেরপুরে কুকুরের কামড়ে নারী-শিশুসহ অর্ধশতাধিক আহত, আতঙ্কে এলাকাবাসী

শেরপুরে ইয়াবা-মদসহ দুই ভাই গ্রেপ্তার

