শেরপুরে চুরিতে বাধা দেওয়ায় কিশোরকে হাতুড়িপেটা

বগুড়ার শেরপুরে চুরিতে বাধা দেওয়ায় মো. মাহী (১৩) নামের এক কিশোরকে হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে একদল চোর।
শনিবার (৭ মার্চ) ভোররাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালি গ্রামে এই ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, পবিত্র রমজান মাসে সেহরি খাওয়ার পর বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে ভোর ৫টার দিকে জানালার গ্রিল ভেঙে এক চোর ভেতরে প্রবেশ করে পরে প্রধান ফটক দিয়ে আরও চারজন চোর বাড়িতে ঢোকে।

বিষয়টি টের পেয়ে কিশোর মাহী এক চোরকে জাপটে ধরলে চোর তার হাতে থাকা হাতুড়ি দিয়ে মাহীর মাথায় আঘাত করে এবং মাহীর চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে চোরচক্র দ্রুত পালিয়ে যায়। জখম হওয়া মাহীকে তাৎক্ষণিক উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, চোরচক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেফতার করতে পুলিশি অনুসন্ধান চলছে এবং এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চিকিৎসার অভাবে মৃত্যু বাড়ছে, অচল ১৪ কোটির ট্রমা সেন্টার

শেরপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও মামলা

শেরপুরে সাউদিয়া ও শম্পাসহ ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

বগুড়া জেলার সেরা তদন্ত কর্মকর্তা শেরপুর থানার জয়নুল আবেদীন

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

শেরপুরে আদিবাসী দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও চাঁদা দাবির অভিযোগ

