৫৯ বছর বয়সে শেষ হলো উজ্জ্বল কুন্ডুর পথচলা

বগুড়ার শেরপুর পৌর শহরের উত্তর সাহাপাড়ার কৃতি সন্তান স্বর্গীয় অমিও গোপাল কুন্ডুর দ্বিতীয় পুত্র উজ্জ্বল কুন্ডু আর নেই।
শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, উজ্জ্বল কুন্ডু নাটোর শহরে স্থায়ীভাবে বসবাস করতেন। তিনি স্ত্রী জোসনা কুন্ডু ও অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী রেখে গেছেন। ছয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তার বড় ভাই অসীম কুন্ডু, ছোট ভাই সংগ্রাম কুন্ডু এবং তিন বোন অনিমা কুন্ডু, সাথী কুন্ডু ও সতি কুন্ডু জীবিত আছেন।

শনিবার দুপুর তিনটার দিকে শেরপুর উত্তর বাহিনী পৌর মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। উজ্জ্বল কুন্ডুর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা

শেরপুরে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড

শেরপুরে প্রকাশ্যেই চলছে মাদকের লেনদেন

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

শেরপুরে ৩৬তম শ্রী শ্রী রাধা-কৃষ্ণের ৮ দিনব্যাপী যজ্ঞানুষ্ঠান শুরু

শেরপুরে হামলা-চাঁদা দাবির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

চিকিৎসার অভাবে মৃত্যু বাড়ছে, অচল ১৪ কোটির ট্রমা সেন্টার

শেরপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও মামলা

শেরপুরে সাউদিয়া ও শম্পাসহ ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

