নওগাঁয় বজ্রপাতে ৮ বছরের শিশুর মৃত্যু

নওগাঁর আত্রাই উপজেলায় বজ্রপাতে রোহান ইসলাম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার রায়পুর পারের ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোহান ইসলাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের রায়পুর মধ্যপাড়া গ্রামের জামিরুল ইসলামের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে ওই এলাকায় হঠাৎ ঝড়ো বাতাস, ভারী বর্ষণ ও বজ্রপাত শুরু হয়। এ সময় শিশু রোহান ভবানীপুর বাজার থেকে বাড়ির দিকে রওনা হয়েছিল। পথিমধ্যে রায়পুর পারের ঘাট এলাকায় পৌঁছালে বজ্রপাতের আঘাতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসকের কাছে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম বলেন, বজ্রপাতে শিশুটির মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

বৃষ্টির মধ্যেই শাহজালাল মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় ডাকাত দলের ১৪ সদস্যকে আটক করেছে র্যাব

নওগাঁর আত্রাই ও ছোট যমুনার ভাঙনে পানিবন্দি আড়াই হাজার পরিবার

আত্রাই নদীতে ভাঙন, ক্ষতিগ্রস্থ দের হাজার পরিবার

