নওগাঁয় শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা

নওগাঁর মহাদেবপুরে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৬ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) জান্নাতুল নাঈম বিনতে আজিজ।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. ফরিদুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হুসাইন মুহম্মদ এরশাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার খুরশিদুল ইসলাম, জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম ইব্রাহিম হোসেন, মহিনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবি আরা খানম, সফাপুর ইউনিয়ন আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মোজাম্মেল হক প্রমূখ।
নৈতিক শিক্ষার অভাব, পারিবারিক শাসনের অভাব, ধর্মীয় অনুশাসনের অভাব, স্মার্ট ফোনের অপব্যবহার, শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত এবং শিক্ষার্থীদের অধিক স্বাধীনতাকে দায়ী করে বক্তব্য রাখেন বক্তারা।
এ সময় শিক্ষার্থীদের শিক্ষকদের অনুশাসন মেনে চলার পরামর্শ দেওয়া হয়। স্কুল, কলেজ, মাদ্রাসার নাম করে কেউ যেন বেওয়ারিশ ঘুরে না বেড়ায় সেদিকে লক্ষ্য রাখার আহবান জানানো হয়। সকাল ৯ টা থেকে ৪ টা পর্যন্ত সকল শিক্ষককে প্রাইভেট, কোচিং না করানোর জন্য অনুরোধ জানানো হয়।
এ সময় শিক্ষা প্রতিষ্ঠানে গঠিত যৌন হয়রানি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানগন উপস্থিত ছিলেন। তাদের সচেতনামূলক সভা করার জন্য অনুরোধ জানানো হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ঈদে মহাসড়কে নিরাপদ যাতায়াত ও শৃঙ্খলা নিশ্চিতে শেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের মতবিনিময় সভা

পত্নীতলায় তিন ফিলিং স্টেশনকে বিএসটিআইয়ের জরিমানা

অনলাইন জুয়ায় হেরে ব্যাংকের টাকা ছিনতাইয়ের নাটক, কর্মকর্তাসহ গ্রেপ্তার ৬

পোরশায় ওজনে কারচুপি ও অনিয়ম করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নওগাঁর মান্দায় গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

স্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় সাংবাদিককে প্রকাশ্যে মামলার হুমকি

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

