নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

নওগাঁয় লিটার (মুরগি বর্জ্য) বাহী ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে ব্যাটারি চালিত অটোরিকশা সাথে সংঘর্ষে অটোরিকশা চালক মোতালেব হোসেনে (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
এঘটনায় অটোরিকশার আরো তিনযাত্রী গুরুত্বর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে ৫টার দিকে নওগাঁ-রানীনগর আঞ্চলিক মহাসড়কের পিরোজপুর হিন্দুপাড়া নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত মোতালেব হোসেন জেলার রানীনগর উপজেলার খট্টেশর গ্রামের মৃত বরকত এর ছেলে।

আহতরা হলেন, সদর উপজেলার শিমুলিয়া মন্ডলপাড়া গ্রামের জেরিন (২০) ও পিরোজপুর পশ্চিমপাড়া গ্রামের মালেকা বেওয়া (৫০) এবং কুষ্টিয়া জেলার কুমারখালির আজগর হোসেন (৩১) ।
স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁ সদর উপজেলার মাদারমোল্লার চারমাথা নামক স্থানে ট্রাকে লিটার (মুরগি বর্জ্য) বহন করে পঞ্চগড়ের উদ্যশ্যে যাচ্ছিল।
নওগাঁ-রানীনগর আঞ্চলিক মহাসড়কের পিরোজপুর হিন্দুপাড়া নামক স্থানে ট্রাকটি প্রথমে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রন হারিয়ে ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দিয়ে রাস্তার নিচে উল্টে যায়।
এতে ঘটনাস্থলে অটোরিকশা চালক মোতালেব হোসেনে (৫০) মারা যান। এছাড়াও অটোরিকশায় থাকা আরো তিনজন গুরুত্বরআহত হোন।
স্থানীয়দের সহযোগীতায় ফায়ার সার্ভিসের দল আহতদের উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক সড়ক দূর্ঘটনার খবর সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেন, ও একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

