পোরশায় জেলা প্রশাসকের দু’টি স্থাপনা উদ্বোধন

নওগাঁর পোরশায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল দুটি স্থাপনা উদ্বোধন করেছেন। মঙ্গলবার (১৪) অক্টোবর তিনি উপজেলার ছাওড় ইউনিয়নে বজ্র নিরোধক ছাউনি ও গাঙ্গুরিয়া ইউনিয়নে ভূমি সহায়তা কেন্দ্র উদ্বোধন করেন।
এছাড়াও তিনি ছাওড় ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং ছাওড় ইউনিয়ন পরিষদের সহযোগীতায় উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
এতে সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, ছাওড় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। উঠান বৈঠকে বাল্য বিবাহ, যৌতুক, ইভটিজিং, পারিবারিক সহিংসতা, যৌন হয়রানি, নারী ও শিশু নির্যাতন এবং শিশু ও মানব পাচার প্রতিরোধে বিষয়ে আলোচনা করা হয়।
এসময় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আর্থিক সহায়তা

নওগাঁয় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ও সচেতনতামূলক র্যালি

নওগাঁয় ১৪ ঘণ্টার অভিযানে ৪ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদে মান্দায় বিএনপির সংবাদ সম্মেলন

মান্দায় পাখি বেগম হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

ন্যায় বিচার প্রাপ্তি সাংবিধানিক অধিকার: প্রধান বিচারপতি

বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবক গ্রেপ্তার

৩৫ কোটি টাকা ফেরতের দাবিতে কৃষক ও ব্যবসায়ীদের মানববন্ধন

নওগাঁর মান্দায় আম বাগান থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার

