৩৫ কোটি টাকা ফেরতের দাবিতে কৃষক ও ব্যবসায়ীদের মানববন্ধন

৩৫ কোটি টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী ও কৃষকরা।
রবিবার (১২ মে) দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলার মডেল স্কুলের মোড়ে বিভিন্ন জেলা থেকে আসা ব্যবসায়ীরা ধান-চাল ব্যবসায়ী ‘ওসমান এগ্রো লিমিটেড’ এর মালিকের কাছ থেকে পাওনা টাকা ফেরতের দাবিতে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সামিউল আলম, বেলাল ইসলাম ,নূরনবী ইসলাম, আল ইমরান বেশ কয়েকজন ব্যবসায়ী ও কৃষকরা।
এ সময় তারা বলেন, ধান-চাল ব্যবসায়ী ওসমান এগ্রো লিমিটেডের মালিক ওসমান গনী ব্যবসায়ীক লেনদেনের সুবাদে প্রায় ২৫০ জন ক্ষুদ্র ব্যবসায়ী ও কৃষক ৩৫ কোটি টাকা পায়। কিন্তু তিনি টাকা না দিয়ে লাপাত্তা হয়ে হঠাৎ করে নিজেকে দেউলিয়া দাবি করেছেন। অথচ রাজধানীসহ বিভিন্ন জায়গায় তার সম্পদের পাহাড় রয়েছে।
আজকে পাওনা টাকা না পেয়ে ১৫ জন ব্যাবসায়ী দেনার দায়ে হৃদ স্টোক করে মারা গেছেন, অনেকে অসুস্থ ও হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, তাই অবিলম্বে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে পাওনাদারদের টাকা ফেরত দেওয়ার দাবি ভুক্তভোগীরা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আর্থিক সহায়তা

নওগাঁয় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ও সচেতনতামূলক র্যালি

সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

রেলওয়ে প্রকল্পে জমির ন্যায্যমূল্যের দাবিতে শেরপুরে মানববন্ধন

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে রাঙ্গামাটিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

নওগাঁয় ১৪ ঘণ্টার অভিযানে ৪ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

শ্যামনগরে নিরাপদ পানির দাবিতে নারীদের কলসবন্ধন কর্মসূচি

