নওগাঁয় মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার, শিক্ষক আটক

নওগাঁ সদর উপজেলার দুবলহাটির ফতেপুরে রওদাতুল কোরআন ফতেপুর আক্কাস আলী হাফেজিয়া কওমি মাদ্রাসা থেকে আব্দুর রহিম বাদশা (১১) নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই মাদ্রাসার এক শিক্ষককে আটক করে পুলিশ।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০ টার দিকে মাদ্রাসা থেকে আব্দুর রহিমের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে জানান নওগাঁ সদর থানা সাব ইন্সপেক্টর নূর নয়ন।
মৃত আব্দুর রহিম বাদশা নওগাঁ সদর উপজেলার কানমটকাই গ্রামের সামছুর রহমানের ছেলে। সে ফতেপুর রওদাতুল কোরআন আক্কাস আলী হাফেজিয়া কওমি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল। আটক আব্দুল মাজেদ ওই মাদ্রাসার শিক্ষক।
আটক মাদ্রাসার শিক্ষক আব্দুল মাজেদ জানান, রাত আনুমানিক পৌনে চারটার দিকে তাহাজ্জত নামাজ পড়ার জন্য উঠে আব্দুর রহিম বাদশাকে মাদ্রাসার বারান্দার নিচে মাদ্রাসার মাঠে পরে থাকতে দেখে তাকে তুলে নিয়ে রুমে আসি। এবং মাদ্রাসা কমিটির সদস্যদের খবর দিলে তারা এসে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠান।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, দুবলহাটির ফতেপুরে মাদ্রাসা থেকে আব্দুর রহিম বাদশা (১১) নামে এক ছাত্রের মড়দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই মাদ্রাসার শিক্ষক আব্দুর রহিমকে থানায় নিয়ে আসা হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিৎ করে বলা সম্ভব নয় বলে জানান তিনি
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

