দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিয়ে পিকআপ দুমড়ে-মুচড়ে চালকসহ নিহত ২

সিরাজগঞ্জে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিয়ে পিকআপভ্যান দুমড়ে-মুচড়ে চালক ও হেলপারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সীমান্ত বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, রংপুরের ঘোড়াঘাট গ্রামের মুক্তার হোসেনের ছেলে মো: আশরাফুল (২৩) এবং একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো: রনি (২২)।
বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে সীমান্ত বাজার এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে আসা একটি দ্রুতগতির পিকআপভ্যান সজোরে ধাক্কা দেয়।

এ সময় পিকআপভ্যানটি একেবারে দুমড়ে-মুচড়ে চালক ও তার হেলপার ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

