বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, ৩ যাত্রীর মৃত্যু

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর ওপর ট্রাকের পেছনে বাসের ধাক্কায় ৩ যাত্রীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ৮ জন যাত্রী।
শনিবার (০৭ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুর ১৩নং পিলারের ওপর এ দুর্ঘটনাটি ঘটেছে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, বাসের মালিক সিরাজগঞ্জ পৌরসভার ধানবান্ধি মহল্লার মো: রহিজ উদ্দিন (৫৫), তাঁর ছেলে মো: শাহরিয়ার (৩০) ও সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া গ্রামের চন্দ্র শেখর (৪৪)।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবদুল কাদের জিলানী জানিয়েছেন, সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী ‘ঢাকা এক্সপ্রেস’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সাড়ে ৫টার দিকে সেতুর ১৩ নং পিলারের কাছে এসে পৌঁছালে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে সজোড়ে ধাক্কা দেয়।
এতে বাসটির সামনের অংশ একেবারে দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই ৩ জন যাত্রী মারা যান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত ৩ জনকে উদ্ধার করে। এ সময় আহত ৮ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

