বৈষম্যবিরোধী ছাত্র হত্যাচেষ্টা মামলায় শ্রমিক লীগ নেত্রী কারাগারে

রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যাচেষ্টা মামলায় মহানগর মহিলা শ্রমিক লীগের ২৫ নং ওয়ার্ড সভাপতি শুকতারা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে তাকে আদালতে হাজির করা হলে বিচারক মো. সোয়েবুর রহমান কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ মামলার তদন্ত প্রতিবেদন ও হাজিরার তারিখ আগামী ১৫ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে।
বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে ছাত্রনেতা রমজান আলী আহত হন। তার দায়ের করা মামলায় শুকতারা বেগমকে আসামি করা হয়। মামলার ১৪৭ নম্বর আসামি তিনি। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর শালবন বোতলা ক্লাব মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

