গোবিন্দগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ ৩ যুবক আটক

বিশেষ সংবাদ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি ট্রাকের ভেতর থেকে ৩০ কেজি গাঁজা, একটি মোটরসাইকেল ও ওই ট্রাকটি জব্দসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৩। শুক্রবার (৩০ আগস্ট) গভীর রাতে উপজেলার মহাসড়কের মোড়ের ফ্লাইওভারের পূর্বপাশ থেকে তাদের আটক করা হয়।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে র‌্যাব-১৩ এর গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালকের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এসপি) সালমান নুর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।

আটককৃতরা হলো, নড়াইল সদর উপজেলার ভদ্রবেলা গ্রামের মো: হারুন অর রশিদের ছেলে মো: নাহিদ মিয়া (২৭), যশোরের অভয়নগর উপজেলার সময়েল্লেম তলা গ্রামের মো: নজরুল ইসলাম মোল্লার ছেলে আব্বাস মোল্লা (২৫) ও মো: মকবুল বিশ্বাসের ছেলে মো: নাজমুল বিশ্বাস (২৬)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি টিম গোবিন্দগঞ্জ মোড়ের ফ্লাইওভারের পূর্বপাশে অভিযান চালায়।

এ সময় রংপুর-ঢাকা মহাসড়কের একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। ট্রাকে থাকা ৩০ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেলসহ ওই ট্রাকটি জব্দ করা হয়। একইসঙ্গে ওই ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে।

গোবিন্দগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ ৩ যুবককে আটকে বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এসপি) সালমান নুর আলম জানান, আটককৃত মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে মাদক কারবারে সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা আছে বলে জানান এ কর্মকর্তা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

নারীদের জন্য এলপিজি কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের নারীদের রান্নার সুবিধা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ডের পাশাপাশি এলপিজি কার্ড চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (২৭ এপ্রিল) সকালে যশোরে উলশী খাল...

শেরপুরে ১৫ দিন পর মায়ের কোলে ফিরল ছানা পেঁচা

বগুড়ার শেরপুরে দীর্ঘ ১৫ দিন পর মায়ের কোল ফিরে পেল একটি ছানা পেঁচা। মা ও ছানা পাখির এই বিরল মিলনের দৃশ্য দেখে আপ্লুত হয়েছেন...

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় ৫ জন গ্রেফতার

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।সোমবার (২৭ এপ্রিল) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার...

নারীদের জন্য এলপিজি কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের নারীদের রান্নার সুবিধা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ডের পাশাপাশি এলপিজি কার্ড চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার...

শেরপুরে ১৫ দিন পর মায়ের কোলে ফিরল ছানা পেঁচা

বগুড়ার শেরপুরে দীর্ঘ ১৫ দিন পর মায়ের কোল ফিরে পেল একটি ছানা পেঁচা। মা ও ছানা পাখির এই...

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় ৫ জন গ্রেফতার

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।সোমবার (২৭ এপ্রিল) র‍্যাবের লিগ্যাল...

আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

আগামী সপ্তাহ থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ...

যশোরে ‘জিয়া খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যশোরের শার্শা উপজেলায় উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন...

বগুড়ায় কালবৈশাখীর তাণ্ডব, দোকানে গাছ পড়ে ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ার গাবতলীতে কালবৈশাখীর ঝড়ে একটি বটগাছ ভেঙে দোকানের ওপর...