বগুড়ায় ট্রেন দুর্ঘটনায় স্টেশন মাস্টার ও দুই চালক বরখাস্ত: রেল প্রতিমন্ত্রী

বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার ঘটনায় স্টেশন মাস্টারসহ দুই চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাজধানীর কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান। যাত্রীদের ভোগান্তির বিষয়টি খতিয়ে দেখতে স্টেশনটি ঘুরে দেখেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, দুর্ঘটনার দায় শেষ পর্যন্ত সরকারের ওপরই বর্তায়। তবে যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি জানান, দুর্ঘটনার পর পরিস্থিতি সামাল দিয়ে ইতোমধ্যে রেল চলাচল স্বাভাবিক করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে বগুড়ার সান্তাহার এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয়। এতে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল ব্যাহত হয় এবং দুইটি ট্রেনের সময়সূচিতে বড় ধরনের বিপর্যয় দেখা দেয়।
হাবিবুর রশিদ হাবিব বলেন, ঈদকে সামনে রেখে যাত্রীদের চলাচল বাড়বে, তাই পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ঈদযাত্রা শেষে সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করা হবে বলেও জানান তিনি।
রেল যোগাযোগ সম্প্রসারণের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এ নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং সেবার মান বাড়াতে উদ্যোগ নেওয়া হচ্ছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, এ দুর্ঘটনায় ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হয় এবং বহু যাত্রী আহত হন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

পদার্থবিজ্ঞান বিভাগ ছাত্রদলের নতুন আহ্বায়ক শেরপুরের রুহান

দেড় টাকায় বিদ্যুৎ! উদ্ভাবনটি আসলে কার?

বগুড়ায় মানহীন দই তৈরির দায়ে ২ কারখানায় জরিমানা

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বগুড়ায় অস্বাস্থ্যকর কেক কারখানায় অভিযান

বগুড়ায় মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বিজিবি সদস্যের

সিএনজিকে সাইড দিতে গিয়ে খাদে স্কুলবাস, প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রীর

শিশু ধর্ষণ মামলায় শেরপুরের আব্দুল খালেকের মৃত্যুদণ্ড

