আম গাছের ডালে ঝুলছিলো কলেজ ছাত্রের মরদেহ

নওগাঁর মান্দায় আম গাছের ডালে গলায় ফাঁস দিয়ে ঝুলন্তাবস্থায় রায়হান মোল্লা (২৩) নামে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার চকউলী গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার থানা পুলিশ।
নিহত রায়হান মোল্লা উপজেলার চকউলী গ্রামের আব্দুল খালেদ মোল্লার ছেলে এবং স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রায়হান মানষিক ভারসাম্যহীন এবং মাদকাশক্ত ছিলো। গতকাল মঙ্গলবার রাতে পারিবারিক বিরোধের জেরে বাবা মায়ের উপর অভিমান করে বাড়ির বাহিরে আসে। আজ সকালে বাড়ির পাশের একটি আম গাছের ডালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে থানায় ফোন দেয়া হলে ঝুলন্তাবস্থায় নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

