এমপি আনারের মেয়ে ডরিনের ফেসবুক আইডি উধাও

এমপি আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের ‘ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট’ খুঁজে পাওয়া যাচ্ছে না। ডরিনের দাবি, তার ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্ট চালু করতে পারছেন না। তার আইডি হ্যাক হয়েছে কিনা তাও বলতে পারছেন না তিনি।
বিষয়টি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশিদকে জানিয়েছেন ডরিন।
রোববার (১৬ জুন) দুপুরে এমপি আনারের কন্যা ডরিন সাংবাদিকদের বলেন, গতকাল রাত ১০টার পর থেকে তার ব্যবহৃত ভেরিফাইড ফেসবুক আইডিটি নিষ্ক্রিয় হয়ে পড়ছে। অনেক চেষ্টা করেও ডরিন তার আইডি চালু করতে পারছেনা। এ বিষয়ে তিনি ঢাকার গোয়েন্দা পুলিশকে জানিয়েছে।
তিনি আরও বলেন, বাবা হত্যার বিচার চেয়ে প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করতেন তিনি। এমনকি তার বাবার হত্যাকাণ্ডে জড়িতদের নিয়ে বিভিন্ন তথ্য ফেসবুকে তুলে ধরতেন সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন।
তার প্রতিবাদ বন্ধ করার জন্য ঘাতকেরা বিভিন্ন ভাবে চেষ্টা করে যাচ্ছে বলেও জানান তিনি। হয়ত এ কারণে ডরিনের ফেসবুক আইডিটি রিপোর্ট দিয়ে বন্ধ করেছে তারা।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিফ বলেন, বিষয়টি আমার জানা নেই। ফেসবুক থেকে জেনেছি। ডরিন আইনি সহায়তা চাইলে তাকে আইগত সহায়তা প্রদান করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

