ওসির অপসারণ দাবিতে পটিয়া থানা ঘেরাও করে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

চট্টগ্রামের পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জায়েদ নূরের অপসারণের দাবিতে থানার সামনে অবস্থান কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর লাঠিপেটার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এতে আহত হয়েছেন অন্তত ১১ জন।
বুধবার (২ জুলাই) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে সকাল ১০টা থেকেই পটিয়া থানার সামনে অবস্থান নিতে শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। দাবি একটাই, ওসি জায়েদ নূরের অপসারণ।

অভিযোগ রয়েছে, পুলিশ থানার প্রধান ফটকে তালা দিয়ে অবস্থান নেয় এবং একপর্যায়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করে। পরে আন্দোলনকারীরা সরে গিয়ে ইন্দ্রপুল বাইপাস এলাকার ঢাকা-কক্সবাজার মহাসড়কে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করেন।

আহতদের মধ্যে রয়েছেন, আশরাফুল ইসলাম তৌকির (২১), মো. নাদিম (২১), মো. আয়াস (১৬), মো. আকিল (১৮), মো. ইরফান উদ্দিন (১৮), তাসরিয়ান হাসান (১৮), মো. রায়হান উদ্দিন (২০), সাইফুল ইসলাম (১৭), জাহেদুল করিম শাহী (১৮), মুনতাসির আহমদ (১৭) ও সাইফুল ইসলাম (১৮)।
তাদের মধ্যে কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গত মঙ্গলবার রাতে পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে রাঙামাটির এক ছাত্রলীগ নেতাকে আটক করে থানায় সোপর্দ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। তারা অভিযোগ করেন, পুলিশ ওই নেতার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো বৈষম্যবিরোধী কর্মীদের লাঠিপেটা করে থানার বাইরে বের করে দেয়।
ঘটনার পর মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা ওসি ও থানার সেকেন্ড অফিসারের অপসারণ দাবি করেন।
আজকের অবস্থান কর্মসূচি চলাকালেও আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ কোনো ধরনের আলোচনায় না গিয়ে লাঠিপেটার পথ বেছে নেয়। এ সময় আন্দোলনকারীদের সরিয়ে দিয়ে থানা ফাঁকা করার চেষ্টা চলে।
আন্দোলনকারীরা জানান, ওসি ও সংশ্লিষ্টদের অপসারণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন তারা।
ঘটনার বিষয়ে জানতে ওসি জায়েদ নূর ও থানার সেকেন্ড অফিসার আসাদুজ্জামানকে একাধিকবার ফোন করা হলেও তারা ফোন রিসিভ করেননি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গাজীপুরে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

নোয়াখালী বিভাগ দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও

নওগাঁয় ৫ দফা দাবীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নেপালের পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবাকে অপহরণ

ডাকসু-বানচাল ও নারী হেনস্তার প্রতিবাদে বগুড়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন পাঁচ দিনের রিমান্ডে

বন্যার্তদের পাশে সেনা-নৌবাহিনী, পৌঁছে দিচ্ছে ত্রাণ ও চিকিৎসা সহায়তা

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

