কিশোরগঞ্জ সদরে বাস চাপায় মামা-ভাগ্নের মৃত্যু

কিশোরগঞ্জ সদরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী মামা ও ভাগ্নের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর ১টার দিকে সদর উপজেলার কামালিয়ারচর এলাকায় কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, জেলার বাজিতপুর উপজেলার কৈলাগ গ্রামের মো: দিলবাহারের ছেলে মো: মামুনুর রশিদ মামুন (২৫) ও একই গ্রামের মো: আব্দুল্লাহ আল রাজিবের ছেলে মো: আশরাফুল ইসলাম লাদেন (২০)।
কিশোরগঞ্জ সদরে বাস চাপায় মামা-ভাগ্নের মৃত্যুর বিষয়ে কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম জানান, মামুনুর রশিদ মামুন এবং তার ভাগ্নে আশরাফুল ইসলাম লাদেন মোটরসাইকেলেযোগে বাজিতপুর থেকে কিশোরগঞ্জ সদরের দিকে যাচ্ছিলেন।

দুপুর ১টার দিকে কামালিয়ারচর এলাকায় পৌঁছালে অজ্ঞাত ১টি বাস ওই মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ২ জনের মৃত্যু হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁর সদরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দম্পতির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০

ময়মনসিংহের তারাকান্দায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে ভাই-বোনের মৃত্যু

রাজধানীর শাহবাগে বাসচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ‘হাদি হত্যা বিচার চাই’ লেখা চিরকুট

কিশোরগঞ্জে মসজিদের নিলামে দুই হালি ডিম বিক্রি হলো ২০০০ টাকায়

কিশোরগঞ্জের ভৈরবে কলেজছাত্র হত্যার বিচারের দাবিতে রেললাইন অবরোধ

কিশোরগঞ্জে ছাত্রশিবিরের ‘জুলাই দ্রোহ’ বিক্ষোভ মিছিল

মায়ের পরকীয়ার বলি দেড় বছরের নূসরাত, গলাটিপে হত্যার দায় স্বীকার

