কুবি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারকে পুলিশে দিলো শিক্ষার্থীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাকির হোসেনকে পুলিশের নিকট সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (১৩ জানুয়ারি) বিকেল ৫টার দিকে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে আটক করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদের সবশেষ কমিটির সভাপতি ছিলেন।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। ওই মামলার ১১ নম্বর আসামি তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লা মহানগর শাখার সমন্বয়ক আবু রায়হান বলেন, কুবি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার জাকির হোসেন গত ১১ জুলাই কোটবাড়ি আনছার ক্যাম্পের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি। গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হান্নান রহিমের নেতৃত্বে শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় হওয়া একটি মামলায় এজাহারভুক্ত ১১ নম্বর আসামি মো: জাকির হোসেন। বর্তমানে মামলাটি তদন্ত করছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আটককৃত জাকির হোসেনকে ডিবি পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

