কুমিল্লার নাঙ্গলকোটে গরু চোরের গাড়ি চাপায় কলেজছাত্রীর মৃত্যু

কুমিল্লার নাঙ্গলকোটে গরু চোরের বেপরোয়া গাড়ী চাপায় ফারজানা আক্তার পিংকি (২০) নামের এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ অক্টেবর) উপজেলার তালতলা-আটগ্রাম আঞ্চলিক সড়কের রায়কোট নতুন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফারজানা আক্তার পিংকি পিংকি উপজেলার রায়কোট গ্রামের পূর্বপাড়া এলাকার আব্দুল কাদেরের মেয়ে। সে স্থানীয় বাঙ্গড্ডা বাদশা মিয়া স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ছিল।
জানা গেছে, রায়কোট গ্রামের মো: আব্দুল কাদেরের বাড়ির সামনে তার নিজস্ব একটি গরু বাঁধা ছিল। গতকাল জুম্মার নামাজের সময় বাড়ির সদস্যরা নামাজ পড়তে চলে যায়। এসময় ৪/৫ জনের গরু চোরের একদল প্রাইভেটকারে ঢুকিয়ে কাদেরর গরুটি চুরি করে নিয়ে যাচ্ছিল।
এসময় কাদেরের স্ত্রী আছমা বেগম চোরদেরকে বাধা দিলে তাকে মারধর করে গুরুতর আহত করে। ওই সময় কাদেরের চিৎকার করলে তার মেয়ে পিংকি দৌড়ে এসে প্রাইভেটকারটির সামনে দাঁড়ায়। এসময় চোরে দল মেয়েটিকে গাড়ি চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কুমিল্লার নাঙ্গলকোটে গরু চোরের গাড়ি চাপায় কলেজছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলমান রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

