ক্ষুদ্র জাতিগোষ্ঠী নারীকে ধর্ষণচেষ্টার মামলায় পানের দোকানদার জেলে

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এক গৃহবধূকে (৩৬) ধর্ষণচেষ্টার মামলায় মো: আবদুল খালেক (৪৭) নামের এক পানের দোকানদারকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৭ মার্চ) সকালে ঘোড়াঘাট পৌরসভার একটি ওয়ার্ডে ওই গৃহবধূকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় লোকজন আবদুল খালেককে আটক করে পুলিশে হস্তান্তর করেন। ভুক্তভোগী ওই নারী ও অভিযুক্ত খালেক একই এলাকার বাসিন্দা।
এ ঘটনায় সেদিন বিকেলে থানায় ওই গৃহবধূ নারী ও শিশু নির্যাতন দমনে আইনে একটি মামলা করেন। পরে ওই মামলায় আবদুল খালেককে গ্রেফতার দেখায় পুলিশ।
মামলার সংক্ষিপ্ত এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ওই গৃহবধূ বাড়ির অদূরে একটি বাগানে শুকনা পাতা ও খড়ি কুড়াতে যান। এ সময় তাকে নির্জন এলাকায় একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন আবদুল খালেক। তখন ওই নারীর চিৎকারে তার স্বামীসহ স্থানীয় লোকজন জড়ো হলে খালেক পালানোর চেষ্টা করে। এ সময় গ্রামবাসী তাকে আটক করে পুলিশে সংবাদ দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খালেককে আটক করে থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ধর্ষণচেষ্টার ঘটনায় গতকাল বিকেলে ভুক্তভোগী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ওই গৃহবধূ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পরে অভিযুক্ত আবদুল খালেককে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়। আজ মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে দুই শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ২

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ

পথকুকুরকে কুপিয়ে জখম করার দায়ে বগুড়ায় গ্রেপ্তার ১

শেরপুরে ১০ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি আটক

