গাইবান্ধার সুন্দরগঞ্জে ধান খেতে মিলল শিক্ষার্থীর গলাকাটা লাশ

গাইবান্ধার সুন্দরগঞ্জে ধান খেত থেকে মো: আব্দুল আউয়াল (২৩) নামের এক ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের মাঠের হাট শ্মশান সংলগ্ন চৌকিদারের ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মো: আব্দুল আউয়াল গাইবান্ধার সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বর্মতত এলাকার মো: হাফিজার রহমানের ছেলে। তিনি ডিগ্রি শেষ বর্ষের ছাত্র। পড়াশোনার পাশাপাশি মোবাইল ব্যাংকিং ও ফ্লেক্সিলোডের ব্যবসা করতেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল আউয়াল গতকাল সন্ধ্যায় ইফতারের পরি বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে বের হন তিনি। পরে রাতে আর বাড়িতে ফিরে আসেনি আউয়াল। রাত থেকেই পরিবারের লোকজন তাঁকে শহরের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরবর্তীতে আজ সকালে শ্রীপুর ইউনিয়নের মাঠের হাট শ্মশান সংলগ্ন চৌকিদারের ঘাট এলাকার একটি ধান খেতে মো: আব্দুল আউয়ালের গলাকাট লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুল আউয়ালের গলাকাটা লাশ উদ্ধার করেন।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহবুব আলম জানান, এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদহে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে দ্রুত চেষ্টা করা হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

