চট্টগ্রামের মিরসরাইয়ে পিকআপে বাসের ধাক্কায় বিএনপি নেতা নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপকে দ্রুতগতিময় বাস ধাক্কা দিলে মো: গোলাম সরফুদ্দিন ভুইয়া মামুন (৪৫) নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শুক্রবার (৮ মার্চ) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত গোলাম সরফুদ্দিন ভুইয়া মামুন উপজেলার কাটাছরা গ্রামের আবদুস সত্তর ভূঁইয়া বাড়ির মরহুম ডা. সফিউল আলমের ছেলে। সরফুদ্দিন ভুইয়া কাটাছরা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মো: সোহেল জানান, আজ ভোরে দ্রুতগতিময় বাস মাছবোঝাই পিকআপকে ধাক্কা দিলে একজন নিহত হন। দুর্ঘটনাকবলিত গাড়িটি আটক করা হয়েছে। পরিবারের অনুরোধে নিহতের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

