টাঙ্গাইলের ভূঞাপু‌রে নিখোঁজের ৯ দিন পর শিশুর বস্তাব‌ন্দি লাশ উদ্ধার

বিশেষ সংবাদ

টাঙ্গাইলের ভূঞাপু‌রে নিখোঁজের ৯ দিন পর বা‌ড়ির পাশের ধানক্ষেত থেকে মাদরাসা শিক্ষার্থীর বস্তাব‌ন্দি লাশ উদ্ধার করেছে থানা পু‌লিশ। সোমবার (০৩ জুন) সকালে উপজেলার গো‌বিন্দাসী ইউনিয়‌নের চিতু‌লিয়া পূর্বপাড়া এলাকার এক‌টি ধানক্ষেত থেকে বন্তাব‌ন্দি লাশটি উদ্ধার করা হয়।

নিহত নও‌শিন ইসলাম শ‌র্মিলা (১০) ওই গ্রামের মো: সুমন মিয়ার মেয়ে। সে স্থানীয় হাফি‌জিয়া মাদরাসা ও নুরানী মাদরাসার ২য় শ্রেণীর শিক্ষর্থী ছিল। গত (২৬ মে) দুপুরে নি‌খোঁজ হয় সে। পরে ওই রাতেই থানায় সাধারন ডায়েরি করেন নিহত শ‌র্মিলার বাবা।

- Advertisement -

নিহত শ‌র্মিলার বাবা সুমন মিয়া বলেন, তার সঙ্গে কারোর কোনো শত্রুতা নেই। মেয়ে নিখোঁজ হওয়ার পর কেউ মু‌ক্তিপণ বা টাকা পয়সাও দাবি করেনি। বা‌ড়ির আশপাশসহ বিভিন্ন আত্মীয় স্বজনের বা‌ড়িতে খোঁজ করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে বা‌ড়ির পাশের একটি ধানক্ষেতে বস্তাব‌ন্দি লাশ দেখে স্থানীয় লোকজন তাকে খবর দেয়। যে এই হত্যাকাণ্ড ঘ‌টিয়েছে তার কঠোর শা‌স্তির দাবিও করেন তিনি।

টাঙ্গাইলের ভূঞাপু‌রে নিখোঁজের ৯ দিন পর শিশুর বস্তাব‌ন্দি লাশ উদ্ধারের বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আহসান উল্লাহ জানান, এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। ফরেন‌সিক টিম ঘটনাস্থল প‌রিদর্শন করেছে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলেও জানান তিনি।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তরুণ মাফল বিদেশে গিয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে চেয়েছিলেন। সেই লক্ষ্য নিয়েই প্রায় দেড় মাস আগে রাশিয়ার উদ্দেশে দেশ ছাড়েন...

ধুনটে সহিংসতার মামলায় ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী বহরে হামলার ঘটনায় করা মামলায় ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত...

বগুড়ায় সনদ ছাড়া পণ্য উৎপাদনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআই মানসনদ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার...

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তরুণ মাফল বিদেশে গিয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে চেয়েছিলেন। সেই লক্ষ্য নিয়েই প্রায় দেড়...

ধুনটে সহিংসতার মামলায় ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী বহরে হামলার ঘটনায় করা মামলায় ছাত্রলীগের...

বগুড়ায় সনদ ছাড়া পণ্য উৎপাদনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআই মানসনদ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার...

শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মিছিলের...

সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে সাবেক পুলিশ সদস্যের বিরুদ্ধে স্মারকলিপি

বগুড়ার শেরপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক ও ভিত্তিহীন...

ইসলামী ব্যাংককে বিশেষ ঋণ দিল বাংলাদেশ ব্যাংক

সাম্প্রতিক তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ২...