ঢাকাসহ ১০ জেলায় ৬০ কি.মি বেগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

আজ দুপুুরের মধ্যে ঢাকাসহ দেশের অন্তত ১০টি জেলার ওপর দিয়ে ঝড়-বৃষ্টি বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসময় এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির পাশাপাশি দমকা অথবা ঝোড়ো হাওয়া বইতে পারে।
শনিবার (১৯ এপ্রিল) সকালে গণমাধ্যমে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলেও জানানো হয়।
এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়ার এই পরিবর্তনের প্রেক্ষাপটে সাধারণ জনগণকে বিশেষ করে নদীপথে যাতায়াতকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়াসহ ১৯ জেলায় দুপুরের মধ্যে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস

৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, কোথাও হতে পারে শিলাবৃষ্টি

সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কি.মি বেগে ঝড়ের আভাস

ঢাকাসহ দেশের ৯ অঞ্চলে ঝড়ের সতর্কতা

বগুড়াসহ ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কি. মি বেগে ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে বগুড়াসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

সপ্তাহজুড়ে সব বিভাগে বজ্রপাতসহ ঝড়বৃষ্টির আভাস

বগুড়াসহ ১৪ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যে বগুড়াসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

