ত্রাণ দেয়ার নামে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, আটক ৬

কুমিল্লার তিতাসে ত্রাণ দেয়ার কথা বলে ৩৫ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩০ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি বাজার থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের পোড়াকান্দি গ্রামের আলীনুর প্রকাশ আলী (৪৫), হরিপুর চকের বাড়ীর সিএনজি চালক ইদন (২৫), হরিপুরের মো: আরিফ (৩০), চকের বাড়ীর (সিএনজি) বাবু (৪০), দাসকান্দি চকের বাড়ীর নুর মোহাম্মদ প্রকাশ চোক্কা (২৫) ও একই এলাকা মো: বিদ্যুৎ মজুমদার (৩৫)।
জানা গেছে, বুধবার (২৮ আগস্ট) দুপুরে ভুক্তভোগী ওই নারী উপজেলার দাসকান্দি বাজারে ত্রাণ পাওয়ার আশায় যায়। ওই সময় সিএনজি বাবু নামের এক যুবক ওই প্রতিবন্ধী নারীকে ত্রাণ দেয়ার কথা বলে বাজারের আলীনুর আলীর দোকানে বসিয়ে রাখে এবং সন্ধ্যা ঘনিয়ে এলে অভিযুক্তরা একত্রিত হয়ে সংঘবদ্ধভাবে ওই নারীকে ধর্ষণ করে।
বিষয়টি এলাকায় জানাজানি হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক ছাত্র সমন্বয়কের কাছে ঘটনাটি জানানো হয়। এরপর গতকাল সকালে অভিযুক্ত ৬ জনকে দাসকান্দি বাজারে ডাকা হয়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ঘটনার সত্যতা স্বীকার করে ওই ৬ যুবক। পরে স্থানীয় লোকজন তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আরও জড়িত ৩ জনকে খুঁজছে পুলিশ। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

