ধর্মমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে খেলনা পিস্তলসহ গ্রেফতার ২

ধর্মমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় খেলনা পিস্তলসহ দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন উপস্থিত নেতাকর্মীরা। রবিবার (০৭ জুলাই) রাত ১০টার দিকে জামালপুরের ইসলামপুর পৌরসভার জেলা পরিষদ ডাকবাংলোয় এ ঘটনা ঘটে।
আটককৃরা হলেন, তানভীর আহমেদ তপু ও নিহাল আহমেদ ললাট। তাদের দুজনের বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলায়।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার জানান, দুই যুবক ধর্মমন্ত্রী ফরিদুল হক খানের সঙ্গে দেখা করে বের হয়ে জুতা পড়তে গেলে একজনের পেছনে পিস্তলের সদৃশ বস্তু দেখতে পান নেতাকর্মীরা। পরে তাদের গণধোলাই দিয়ে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, বিষয়টি তদন্ত চলছে। তদন্ত শেষে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়াও ধর্মমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

