নওগাঁর বদলগাছীতে বাসচাপায় গ্রাম পুলিশ নিহত

নওগাঁর বদলগাছীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী কৃষ্ণ রবিদাস (৩০) নামের এক গ্রাম পুলিশের নিহত হয়েছেন। মঙ্গলবার (০২ এপ্রিল) দুপুরে উপজেলার সদরে বদলগাছী ব্রীজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষ্ণ রবিদাস নওগাঁর সদর উপজেলার বক্তারপুর এলাকার মৃত রমনী রবিদাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে গ্রাম পুলিশ কৃষ্ণ রবিদাস অটোরিকশাযোগে বোনের বাড়িতে যাচ্ছিলেন। পথে মধ্যে বদলগাছী সদরে ব্রীজের পাশে পৌঁছানোর পর বিপরীত দিক থেকে দ্রুত গতিময় গতিতে একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে রবিদাস গুরুতর আহত হন। পরে স্থানীয়রা গুরতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নওগাঁর বদলগাছীতে বাসচাপায় গ্রাম পুলিশ নিহতের বিষয়টি নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গফুর জানান, কৃষ্ণ রবিদাসের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে বদলগাছী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

