নরসিংদীর রায়পুরায় নিখোঁজের দুদিন পর কলেজছাত্রের মরদেহ উদ্ধার

বিশেষ সংবাদ

নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দুইদিন পর মো: সৌরভ হাসান মৃদুল (১৯) নামের এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৮ জুন) দুপুর ১টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ফকিরেরচর এলাকার নদীতে থেকে তার মরহেটি উদ্ধার করা হয়।

- Advertisement -

নিহত সৌরভ হাসান মৃদুল উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুর গ্রামের মজিবর রহমানের ছেলে। সে রায়পুরা সরকারি কলেজের (এইচএসসি) পরীক্ষার্থী ছিল। এর আগে রবিবার (১৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়েদাবাদ গ্রামের পান্থশালা নদীতে গোসলে নেমে নিখোঁজ হন তিনি।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৮ জুন) সকাল ৯টার দিকে পান্থশালা ঘাটের ১ কিলোটার দূরত্বে ফকিরারচর এলাকায় নদীতে কচুরিপানার সঙ্গে সৌরভের মরদেহ ভেসে থাকতে দেখা যায়। খবর পেয়ে রায়পুরা থানার উপ-পরিদর্শক আবদুল্লাহ আল মামুন ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ ঘিরে রাখেন এবং নৌ পুলিশে খবর দেয়।

- Advertisement -

পরে দুপুর ১টার দিকে মির্জারচর নৌ ফাঁড়ির উপ-পরিদর্শক আসাদুজ্জামান নদী থেকে ভাসমান অবস্থায় সৌরভের মরদেহ উদ্ধার করে তীরে তুলে আনেন তিনি। এ সময় ছেলে সৌরভের মরদেহ শনাক্ত করতে গিয়ে অচেতন হয়ে পড়েন বাবা মজিবুর রহমান। পরে তাকে বাড়িতে নিয়ে যান তার স্বজনরা।

নরসিংদীর রায়পুরায় নিখোঁজের দুদিন পর কলেজছাত্রের মরদেহ উদ্ধারের বিষয়ে মির্জারচর নৌ ফাঁড়ির উপ-পরিদর্শক আসাদুজ্জামান জানান, মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ সৌরভ হাসান মৃদুলের পচে গলে যাওয়া মরদেহ দুইদিন পর উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

তিনি আরও জানান, নিহতের পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তরুণ মাফল বিদেশে গিয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে চেয়েছিলেন। সেই লক্ষ্য নিয়েই প্রায় দেড় মাস আগে রাশিয়ার উদ্দেশে দেশ ছাড়েন...

ধুনটে সহিংসতার মামলায় ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী বহরে হামলার ঘটনায় করা মামলায় ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত...

বগুড়ায় সনদ ছাড়া পণ্য উৎপাদনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআই মানসনদ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার...

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তরুণ মাফল বিদেশে গিয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে চেয়েছিলেন। সেই লক্ষ্য নিয়েই প্রায় দেড়...

ধুনটে সহিংসতার মামলায় ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী বহরে হামলার ঘটনায় করা মামলায় ছাত্রলীগের...

বগুড়ায় সনদ ছাড়া পণ্য উৎপাদনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআই মানসনদ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার...

শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মিছিলের...

সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে সাবেক পুলিশ সদস্যের বিরুদ্ধে স্মারকলিপি

বগুড়ার শেরপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক ও ভিত্তিহীন...

ইসলামী ব্যাংককে বিশেষ ঋণ দিল বাংলাদেশ ব্যাংক

সাম্প্রতিক তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ২...