নাটোরে আদালত চত্বরে যুবককে কুপিয়ে জখম, আটক ৫

বিশেষ সংবাদ

নাটোরে আদালত চত্বরে একটি মামলার হাজিরা দিতে গিয়ে মো: রাতুল আহমেদ সময় (৩০) নামের এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মো: মাহমুদুল হাসান সোহাগ, মো: সজিব, মো: সুমন, মো: সবুজ ও মো: শাহরিয়ার নামে ৫ জনকে আটক করেছে পুলিশ

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে নাটোর আদালত চত্বর (জেলা প্রশাসকের কার্যালয়) এর সামনে এ ঘটনা ঘটেছে। আহত রাতুল আহমেদ সময় শহরের কানাইখালী এলাকার মো: রাজু আহমেদের ছেলে। আটককৃতরা শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা।

- Advertisement -

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে একটি মামলার হাজিরা দিতে নাটোর জজকোর্টে যান রাতুল আহমেদ সময়সহ তার বাবা-চাচারা। কোর্টে হাজিরা দেওয়া শেষে দুপুরে বাড়ি ফিরছিলেন তারা। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত রাতুল আহমেদ সময় নামের ওই যুবকের ওপর দেশি অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তার বাম হাত ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়।

তখন তার বাবাসহ স্বজনরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে সময় পুলিশ সদস্যরা দেখতে পেয়ে দৌঁড়ে ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করে। পরবর্তীতে অপর ১ জনকে আটক করে পুলিশ। পরে আহত যুবককে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

- Advertisement -

নাটোরে আদালত চত্বরে এক যুবককে কুপিয়ে জখমের বিষয়ে নাটোরের পুলিশ সুপার (এসপি) মো: তারিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মূল অভিযুক্তসহ ৫ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪ রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ বিষয়ে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তরুণ মাফল বিদেশে গিয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে চেয়েছিলেন। সেই লক্ষ্য নিয়েই প্রায় দেড় মাস আগে রাশিয়ার উদ্দেশে দেশ ছাড়েন...

ধুনটে সহিংসতার মামলায় ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী বহরে হামলার ঘটনায় করা মামলায় ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত...

বগুড়ায় সনদ ছাড়া পণ্য উৎপাদনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআই মানসনদ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার...

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তরুণ মাফল বিদেশে গিয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে চেয়েছিলেন। সেই লক্ষ্য নিয়েই প্রায় দেড়...

ধুনটে সহিংসতার মামলায় ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী বহরে হামলার ঘটনায় করা মামলায় ছাত্রলীগের...

বগুড়ায় সনদ ছাড়া পণ্য উৎপাদনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআই মানসনদ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার...

শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মিছিলের...

সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে সাবেক পুলিশ সদস্যের বিরুদ্ধে স্মারকলিপি

বগুড়ার শেরপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক ও ভিত্তিহীন...

ইসলামী ব্যাংককে বিশেষ ঋণ দিল বাংলাদেশ ব্যাংক

সাম্প্রতিক তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ২...