নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাসের ধাক্কায় ট্রাফিক পুলিশ সদস্য নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাসের ধাক্কায় আব্দুল গফুর নামের এক ট্রাফিক পুলিশ নিহত হয়েছেন। বুধবার (২৭ মার্চ ) দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ছনপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত ট্রাফিক পুলিশ আব্দুল গফুর নারায়ণগঞ্জের ট্রাফিক বিভাগের কর্মরত ছিলেন। তিনি জামালপুর জেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আড়াইহাজার মহাসড়কের দায়িত্ব পালনকালে নরসিংদী থেকে ঢাকামুখি সোহাগ পরিবহনের একটি বাস ট্রাফিক পুলিশ আব্দুল গফুর কে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে গুরতর আহত অবস্থায় উদ্ধার করে রূপগঞ্জের ইউএস বাংলা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাসের ধাক্কায় ট্রাফিক পুলিশ নিহতের বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আহসান উল্লাহ জানান, ট্রফিক পুলিশ সদস্য আব্দুল গফুরের লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

