পথচারীকে চাপা দিয়ে যাত্রীবাহী বাস পুকুরে, নিহত ২

বরিশালের উজিরপুরে এক পথচারীকে চাপা দিয়ে একটি বাস পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় দুই জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। বুধবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার সানুহার বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, যশোর থেকে চাকলাদার পরিবহনের একটি বাস বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটি সানুহার এলাকায় পৌছাঁলে স্থানীয় বেলাল সরদারের ছেলে মো: সুমন সরদার (১৬) নামের এক পথচারীকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছ ভেঙে মহাসড়কের পাশের একটি পুকুরে বাসটি পড়ে যায়।

তিনি আরও জনান, খবর পেয়ে গৌরনদী ও উজিরপুর ফায়ার সার্ভিসের একাধিক দল প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে বাসের সুপারভাইজার মো: কাদেরের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় বাসের অন্তত ১৪ জন যাত্রী আহত হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

