পদ্মা সেতুতে ৮ ঘণ্টায় পৌনে ২ কোটি টাকার টোল উঠল

পদ্মা সেতুতে ৮ ঘণ্টায় পৌনে ২ কোটি টাকার টোল আদায় হয়েছে বলে জানা যায়। মঙ্গলবার (০৯ এপ্রিল) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৮ ঘণ্টায় মুন্সীগঞ্জের মাওয়া এবং শরীয়তপুরের জাজিরা প্রান্তে টোল আদায় হয়েছে ১ কোটি ৮১ লক্ষ ৪৫০ টাকা।
পদ্মা সেতুতে ৮ ঘণ্টায় পৌনে ২ কোটি টাকার টোল আদায়ের বিষটি নিশ্চিত করেছেন পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো: আমিরুল হায়দার চৌধুরী।
তিনি জানিয়েছেন, এ সময় শুধু মাওয়া প্রান্তে ৭টি বুথ দিয়ে আদায় হয়েছে ১ কোটি ১৩ লক্ষ ৬৪ হাজার টাকা। ৮ ঘণ্টায় ১৩ হাজার ৮৮৬টি যানবাহন পার হয়। এরমধ্যে মোটরসাইকেল ছিলো ৫৮৬১টি।
অপরদিকে, জাজিরা প্রান্ত দিয়ে ৪ হাজার ৮৪৭টি যানবাহন পার হয়। এরমধ্যে মোটরসাইকেল ছিলো ৩১৩টি। তবে মোটরসাইকেলের জন্য আলাদা লেন করা হয়েছে। মঙ্গলবার সকাল বেলা যানবাহনের কিছুটা চাপ থাকলেও সবাই নির্বিঘ্নে সেতু পার হতে পেরেছেন বলে জানিয়েছেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

