পরকীয়া করতে গিয়ে গণধোলাইয়ের শিকার প্রধান শিক্ষক

পরকীয়া প্রেমিকার সাথে অনৈতিক কাজ করতে গিয়ে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন মো: গোলাম রব্বানী বকুল (৫০) নামের এক প্রধান শিক্ষক। রবিবার (১২ মে) দিবাগত রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের হুড়াভায়া খাঁ গ্রামে এ ঘটনা ঘটেছে।
গণধোলাইয়ের শিকার গোলাম রব্বানী বকুল দহবন্দ ইউনিয়নের আরাজি দহবন্দ গ্রামের মো: নিয়ামতুল্লাহ সরকারের ছেলে ও দহবন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: গোলাম কবির মুকুলের বড়ভাই। গোলাম রব্বানী বকুল বামনডাঙ্গা ইউনিয়নের তালুক ফলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
স্থানীয় সূত্রে জনা গেছে, উপজেলার দহবন্দ ইউনিয়নের হুড়াভায়া খাঁ গ্রামের মো: মোস্তাফিজার রহমানের স্ত্রী আলেমা বেগমের সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শিক্ষক গোলাম রব্বানী বকুলের। এরপর থেকে প্রায় রাতের বেলা তিনি ওই নারীর বাড়িতে আসা-যাওয়া করতেন।
এরই ধারাবাহিকতায় রবিবার রাতেও ওই নারীর সাথে তার বাড়িতে দেখা করতে যান। তাদেরকে অন্তরঙ্গ অবস্থায় দেখতে পেয়ে ওই নারীর ছেলে গোলাম রব্বানীকে আটকে রেখে করে স্থানীয় লোকজনদের খবর দেন। পরে স্থানীয়রা এসে তাকে বাড়ির পাশের সুপারি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখেন।
অভিযুক্ত শিক্ষক গোলাম রব্বানীর ছোট ভাই সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল ও সাবেক ইউপি সদস্য মো: রেজাউল করিম ফুলবাবুসহ তার কয়েকজন আত্মীস্বজন এসে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহবুব আলম জানান, বিষয়টি শুনেছি। তবে এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি-স্বেচ্ছাচারিতার অভিযোগে তদন্ত শুরু

শেরপুরে প্রধান শিক্ষকের অসৌজন্যমূলক আচরণের অভিযোগে পাঠদান বর্জন

শেরপুরে প্রধান শিক্ষককে জোরপূর্বক অপসারণচেষ্টার অভিযোগ

প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

‘পরকীয়া’ নিয়ে মিথিলার অভিনব উত্তর

পরকীয়ার কারণে ডেপুটি পুলিশ সুপার হলেন কনস্টেবল

অর্থ পাচার মামলায় রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস চার দিনের রিমান্ডে

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

গাইবান্ধায় সড়ক ও রেলসেতু বাস্তবায়নের দাবিতে মশাল প্রজ্বালন

