পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে একটি পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন। শনিবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী চায়না প্রজেক্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীরা হলেন, মোজাম্মেল হোসেন নাঈম (২৪), জোবায়ের আলম সাকিব (২২) ও মোস্তাকিম রহমান মাহিন (২২)। তারা সবাই ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির শিক্ষার্থী। শিক্ষার্থীরা টঙ্গী থেকে শ্রীপুরের মাটির মায়া রিসোর্টে যাচ্ছিলেন।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা বিআরটিসির ৬টি পিকনিক বাস পিকনিক শ্রীপুরের মাটির মায়া রিসোর্টে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। ৫টি পিকনিক বাস নিরাপদে চলে গেলেও একটি বাসের সঙ্গে বৈদ্যুতিক তারের সংযোগ ঘটে যায়। এতে তিনজন শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হন। একজন ঘটনাস্থলেই মারা যান। বাকি দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, নিহতদের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালো রাখা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

