বগুড়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার

বগুড়ার ধুনটে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে নুরুল ইসলাম (৩৫) নামের এক কলেজ শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় বগুড়া শহরের ছিলিমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া নুরুল ইসলাম সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা মহিলা কলেজের প্রভাষক। তিনি ধুনটের সোনাহাটা বটতলা এলাকার বাসিন্দা গফুর সরকারের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে নিজের বাসায় সুযোগ বুঝে প্রতিবেশী এক শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন নুরুল ইসলাম। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সে রক্ষা পায়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশু তার নানা-নানির সঙ্গে থেকে স্থানীয় একটি কেজি স্কুলে পড়াশোনা করে। স্কুল থেকে ফিরে দুপুরে খাওয়ার পর পাশের বাড়ির এক প্রতিবন্ধী শিশুর সঙ্গে খেলতে গিয়ে অভিযুক্ত শিক্ষকের ফাঁদে পড়ে সে। তখন নুরুল ইসলাম বাসায় একা ছিলেন। টেলিভিশন দেখানোর কথা বলে তিনি শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।
ঘটনার পর শিশুটি পরিবারের সদস্যদের সব খুলে বললে রাতেই তার মা থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, ‘প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমাণ পাওয়া গেছে। আসামিকে আদালতে মাধ্যমে র কারাগারে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ধুনটে যমুনা নদীতে ভাসমান নারীর মরদেহ, পরিচয় মেলেনি

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

যমুনায় নৌকাডুবির ঘটনায় নয়জন উদ্ধার হলেও নিখোঁজ এক নারী

এলাকার সমস্যা সরাসরি জানাতে এমপি সিরাজের ওয়েবসাইট উদ্বোধন

বগুড়ার ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার ধুনটে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই

ধুনটে নাতির লাঠির আঘাতে বৃদ্ধ কৃষকের মৃত্যু, গ্রেফতার ১

বগুড়ার ধুনটে ককটেল হামলার মামলায় তাঁতী লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার ধুনটে নাশকতার মামলায় পৌর ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

