বলিউড পরিচালকের বাথরুমের দরজা ভেঙে মরদেহ উদ্ধার

বলিউড পরিচালকের বাথরুমের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়েছে। ভারতের মুম্বাইয়ে নিজ বাসা থেকে বলিউড পরিচালক রাজকুমার কোহলির (৯৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যু হৃদরোগে আক্রান্ত হয়ে হয়েছে বলে জানা গেছে।
ভারতীয় সংবাদ মাধ্যমে খবরে বলা হয়েছে, শুক্রবার (২৪ নভেম্বর) সকালে গোসল করতে বাথরুমে যান রাজকুমার। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বের না হওয়ায় সন্দেহ হয় পরিবারের সদস্যদের।
পরে তার ছেলে আরমান বাথরুমের দরজা ভেঙে দেখতে পান তার বাবা অচেতন হয়ে বাথরুমে পড়ে রয়েছেন। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, গোসলের সময় বাথরুমেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন রাজকুমার কোহলি।

১৯৬৩ সালে মুম্বাইয়ের ফিল্মি দুনিয়ায় অভিষেক হয় রাজকুমার কোহলির। ১৯৬৭ সালে তার পরিচালিত নাগিন ছবিটি সেই সময় বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজান দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইমাম

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

শ্বাসরোধে মাকে হত্যা করে কলাবাগানে ফেলে যান ছেলে

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

পুলিশের কাছে গেলে লাশ পাবি, চিরকুটের পরই অপহৃত শিশুর মরদেহ উদ্ধার

নওগাঁয় রেললাইন পাশ থেকে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

