বিএনপি’র কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে: উপদেষ্টা নাহিদ

বিশেষ সংবাদ

অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপি’র কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। শুক্রবার (২৪ জানুয়ারি) বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবিকে আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত হিসেবে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ফেসবুক পোস্টে উল্লেখ করেন নাহিদ ইসলাম। এ বিষয়ে নাহিদ বিবিসি বাংলাকে বলেন, ১/১১ এবং মাইনাস টু-এর আলাপটা কিন্তু সর্বপ্রথম বিএনপিই কিছুদিন আগে রাজনীতির মাঠে এনেছে।

- Advertisement -

গণঅভ্যুত্থান ও আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি এবং অংশীজনদের সমর্থনেই সরকার গঠন হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুলের এই নিরপেক্ষতা সংক্রান্ত বক্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন নাহিদ।

তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে বা সরাতে দেশি-বিদেশি চক্রান্তের পাশাপাশি আওয়ামী লীগের সাম্প্রতিক অবস্থানের সাথেও মির্জা ফখরুলের ওই বক্তব্যের সাদৃশ্য দেখা যাচ্ছে।

- Advertisement -

শুক্রবার আওয়ামী লীগের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে মোহাম্মদ আলী আরাফাতকে উদ্ধৃত করে বলা হয়, ড. মুহাম্মদ ইউনূসের সরকার অনির্বাচিত ও অসাংবিধানিক সরকার। অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী নির্বাচন হবে না এবং পরবর্তী নির্বাচন নতুন একটি (তত্ত্বাবধায়ক) সরকারের অধীন হতে হবে।

সেটিকে ইঙ্গিত করে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত কিন্তু তার ফিসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে এটা অবৈধ ও অনির্বাচিত সরকার, একটা নিরপেক্ষ সরকার লাগবে, এই সরকারের আন্ডারে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না।

- Advertisement -

তাই একই টোনে আমরা যখন কথা বলতে দেখছি, এটা কিন্তু একটা সন্দেহ সৃষ্টি করে। আমি মনে করি না যে এটা বিএনপি ওই উদ্দেশ্য থেকে বলেছে। কিন্তু তাদের বলা কথার টোনটা কিন্তু আওয়ামী লীগের সেই টোনের সাথে মিলে যাচ্ছে।

নাহিদ ইসলাম বলেন, সংস্কার , বিচার কার্যক্রম ও নির্বাচন এ সবগুলোই বর্তমান অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার হলেও বিএনপি কেন জানি মনে করছে, এই সরকারটা হয়েছে কেবল একটি নির্বাচন দেয়ার জন্য।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তরুণ মাফল বিদেশে গিয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে চেয়েছিলেন। সেই লক্ষ্য নিয়েই প্রায় দেড় মাস আগে রাশিয়ার উদ্দেশে দেশ ছাড়েন...

ধুনটে সহিংসতার মামলায় ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী বহরে হামলার ঘটনায় করা মামলায় ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত...

বগুড়ায় সনদ ছাড়া পণ্য উৎপাদনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআই মানসনদ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার...

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তরুণ মাফল বিদেশে গিয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে চেয়েছিলেন। সেই লক্ষ্য নিয়েই প্রায় দেড়...

ধুনটে সহিংসতার মামলায় ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী বহরে হামলার ঘটনায় করা মামলায় ছাত্রলীগের...

বগুড়ায় সনদ ছাড়া পণ্য উৎপাদনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআই মানসনদ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার...

শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মিছিলের...

সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে সাবেক পুলিশ সদস্যের বিরুদ্ধে স্মারকলিপি

বগুড়ার শেরপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক ও ভিত্তিহীন...

ইসলামী ব্যাংককে বিশেষ ঋণ দিল বাংলাদেশ ব্যাংক

সাম্প্রতিক তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ২...