বিমানবন্দরে আড়াই কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ দুবাইগামী যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় আড়াই কোটি টাকার সমমূল্যের বৈদেশিক মুদ্রাসহ জাকির হোসেন নামে এক দুবাইগামী যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও এনএসআই টিম। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে দুবাইগামীর একটি ফ্লাইট থেকে তকে আটক করা হয়।
জানা গেছে, আজ সকাল সাড়ে ৭টায় ইউএস বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রাম বিমানবন্দরে আসেন জাকির। তিনি ওই ফ্লাইটে দুবাইয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিমানের ভেতর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার ব্যাগ থেকে বিশেষ কায়দায় লুকানো ২ কোটি ৪৪ লাখ টাকার সমমূলের ৭ লাখ ৭০ হাজার সৌদি রিয়াল ও ৪৬ হাজার আরব আমিরাতের দিরহাম উদ্ধার করা হয়।
আটক মো: জাকির হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি রজাধানীর বংশাল এলাকায় বসবাস করতেন। তিনি মাঝেমাঝে মধ্যপ্রাচ্যে যাতায়াত করতেন এবং মুদ্রা পাচারের সঙ্গে জড়িত ছিলেন বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ আটক হওয়ায় তার বিরুদ্ধে অর্থ পাচার আইনে মামলা দিয়ে তাকে চট্টগ্রামের পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

২৫ আগস্টের মধ্যেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী

স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা টানছে পুলিশ, প্রচারণা অসত্য: দাবি পুলিশের

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

