ভারত ও ভিয়েতনাম থেকে এলো ৩৮ হাজার ৮০০ টন চাল

ভারত ও ভিয়েতনাম থেকে আমদানিকৃত ৩৮ হাজার ৮৮০ মেট্রিক টন চাল বাংলাদেশে এসেছে। এই চাল আমদানি করেছে অন্তর্বর্তী সরকারের খাদ্য অধিদফতর।
বুধবার (১২ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জি টু জি ভিত্তিতে ভিয়েতনাম থেকে ১৭ হাজার ৮০০ মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি ট্রাউং এএন শিপ জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এছাড়াও আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সম্পাদিত চুক্তির আওতায় ভারত থেকে আমদানি করা ২১ হাজার ৮০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি রেক এলিট জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র এই কর্মকর্তা বলেন, চালের নমুনা পরীক্ষা শেষে আজই জাহাজ থেকে এই চাল খালাস শুরু হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কমল সোনার দাম, ভরি কত?

এলপিজি ১২ কেজির সিলিন্ডারের দাম কমল ১৩ টাকা

দেশের বাজারে সোনার দাম কমল, ভরিতে কত?

বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম: প্রতিমন্ত্রী

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা দুই দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?

ঈদের আগে এলাচের দাম বাড়লো ৩০০ টাকা

সবজির দামে আগুন, ডিম, মাছ ও মাংসের বাজারেও ঊর্ধ্বগতি

স্বর্ণের দাম কমলো, ভরি কত?

